ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ প্রতিহত করতে হবে খাদ্যমন্ত্রীর

দেশ যখন এগিয়ে যাচ্ছে দেশেরে মানুষের জীবন মান যখন উন্নতির দিকে ধাপিত হচ্ছে  তখন বিএনপি -জামায়াাত নির্বাচনের দোহায় দিয়ে দেশে জালাও পুড়াও শুরু করছে । বিএনপির এ ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’কে প্রতিহত করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের সরকারি সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

উপজেলার ছাওড় ইউনিয়নের দানিপুকুর হাইস্কুল মাঠে আয়োজিত ওই সভায় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবারও ২০১৪ সালের মতো জ্বালাও–পোড়াও এবং মানুষ হত্যা শুরু করেছে। এই দেশের শান্তিপ্রিয় মানুষ তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো মেনে নেয়নি, নেবেও না। দেশের জনগণকে আহ্বান জানাব, বিএনপি যেখানেই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, সেখানেই তাদের প্রতিহত করুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের নানা সামাজিক কর্মসূচির উপকারভোগী। কে কোন দল করেন, সেটি দেখা হয়নি। গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়েছে। শুধু মূল সড়ক নয়, এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাকা হচ্ছে। এ ছাড়া অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ১৫ টাকা কেজি চাল দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক চালু করে বিনা পয়সায় ২৮ রকমের ওষুধ দেওয়া হচ্ছে। এগুলোর ফলে মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, ‘শেখ হাসিনা যা কিছু করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেননি। দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ অসংখ্য রাস্তা নির্মাণ করেছেন। তিনি বা তাঁর দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।’ এ সময় তিনি আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

ছাওড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেক, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক রণজিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহসভাপতি শাহ মঞ্জুর মোরশেদ, ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ প্রামানিক প্রমুখ।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ প্রতিহত করতে হবে খাদ্যমন্ত্রীর

আপডেট সময় ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩