ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গোল মোহরায় আর্সেনাল, ডুবছে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে আর্সেনাল। শনিবার রাতে দলটি গোল উৎসব করছে। আর্সেনাল নিজেদের মাঠে শেফিল্ড ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়েছে। একই রাতে ডুবেছে সাবেক চ্যাম্পিয়ন চেলসি। ব্রেন্টফোর্ডের কাছে নিজেদের কাছে ০-২ গোলে হেরেছে তারা।

গোল করাটা ভুলেই গিয়েছিলেন ইডি এঙ্কেটিয়াহ। লিগের প্রথম তিন ম্যাচে দুই গোল করার পর গোল খরায় ভুগছিলেন। একের পর ম্যাচ পার হচ্ছিল কিন্তু স্কোরশিটে নাম উঠছিল না। অবশেষে শনিবার রাতে গোলের দেখা পেয়েছেন তিনি। শুধু তাই নয়, গোল উৎসব করেছেন। দেখা পেয়েছেন হ্যাটট্রিকের। মাত্র আধা ঘন্টায় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ২৮ মিনিটে প্রথম গোল করার পর ৫০ ও ৫৮ মিনিটে পরের দুই গোল করেন। আর্সেনালের হয়ে অন্য গোল দুটো করেন ফ্যাবিও ভিয়েরা ও তাকেহিরো তোমিয়াসু।

এ জয়ের ফলে আর্সেনাল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ভালোভাবে ধরে রেখেছে। ১০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট তাদের। টটেনহাম হস্পার ২৬ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ২১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে। তারা একটা ম্যাচ কম খেলেছে। এদিকে চেলসি ডুবছে তো ডুবছে। তাদের মাঠ থেকে ব্রেন্টফোর্ড জয় নিয়ে ফিরেছে। ইথান পিনক ৫৮ মিনিটে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের শেষ সময়ে ব্রায়ান দলের জয় নিশ্চিত করেন।

এ হারের ফলে পয়েন্ট টেবিলে চেলসির অবস্থা বেশ নাজুক। শীর্ষ দশ থেকে ছিটকে গেছে তারা। ১০ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ১২। এ মৌসুমে তারা মাত্র তিন ম্যাচে জয়ের দেখা পেয়েছে। হেরেছে চার ম্যাচে। চেলসিকে এ ম্যাচে হারিয়ে ব্রেন্টফোর্ড ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে। চেলসি একাদশ স্থানে।

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গোল মোহরায় আর্সেনাল, ডুবছে চেলসি

আপডেট সময় ১২:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩