ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মহাসমাবেশের জন্য বিএনপি কে নয়াপল্টনের বিকল্প খুঁজতে বলল পুলিশ !

২৮ অক্টোবর বিএনপি রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও তাদের কাছে বিকল্প দুটি স্থানের নামসহ সাত তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। তবে নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানেই রয়েছে বিএনপি।

সমাবেশের বিকল্প জায়গা খোজার জন্য পুলিশের চিঠির বিষয়ে রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার  বলেন , বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করবে। এ কথা আজ লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে।

বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে ২৮ অক্টোবরেই আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশের’ অনুমতি চেয়েছিল। গতকাল বুধবার তাদের কাছেও দুটি বিকল্প স্থানের নাম চেয়েছে পুলিশ। আওয়ামী লীগ অবশ্য পুলিশের চিঠির জবাবে এখনও কিছু বলেনি।

দুটি দলের কাছে বিকল্প স্থানের নাম চাওয়ার কারণ হিসেবে পুলিশ ‘জননিরাপত্তার কারণ’ তুলে ধরেছে। ২৮ অক্টোবর শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে সমাবেশ করার জন্য পুলিশকে চিঠি দেয় বিএনপি। তাদের চিঠির জবাবে বিকল্প দুটি স্থানের নামসহ সাত তথ্য চেয়েছে পুলিশ।

বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর কাছে গতকাল বুধবার পুলিশ চিঠি দিয়ে এসব তথ্য চায়। পুলিশের পক্ষে এ চিঠি দিয়েছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া।

সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না–সহ সাতটি তথ্য। পাশাপাশি জননিরাপত্তার কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে কোথায় হতে পারে—এমন বিকল্প দুটি নাম চেয়েছে। তবে বিএনপি নয়পল্টনেই তাদের মহাসমাবেশ করার কথা পুলিশকে জানিয়েছে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মহাসমাবেশের জন্য বিএনপি কে নয়াপল্টনের বিকল্প খুঁজতে বলল পুলিশ !

আপডেট সময় ০১:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩