ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মা হবার পর আর অভিনয় করবেন না আনুশকা শর্মা !

ভাতেীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড আনুশকা শর্মার ঘর আলো করে রেখেছে দুই বছরের কন্যা ভামিকা কোহলি। অন্য দিকে ফের মা হতে চলেছেন আনুশকা। এ খবর ছড়াতেই গুঞ্জন উঠেছে, দ্বিতীয় সন্তান হওয়ার পর নাকি অভিনয় ছেড়ে দেবেন নায়িকা।

ছড়িয়ে পড়েছে আনুশকার একটি পুরনো ভিডিও। ওই সাক্ষাৎকারে পেশা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি। বলেছিলেন, “বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।”

যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরও কাজ করছেন অভিনেত্রী। রয়েছে প্রযোজনা সংস্থাও। বি-টাউনের অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো সংসারে মন দেবেন নায়িকা।

দ্বিতীয়বার মা হওয়ার খবর এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি আনুশকা। জানা গেছে, গতবারের মতো এবারও শেষের দিকে ঘোষণা দেবেন। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন।

কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন আনুশকা। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না। সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সেসময় বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না প্রকাশের অনুরোধ করেন। পাশাপাশি এও জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মা হবার পর আর অভিনয় করবেন না আনুশকা শর্মা !

আপডেট সময় ১১:২৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩