ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় বাসের ছাদ থেকে পড়ে চালকের সহযোগীর মৃত্যু

নওগাঁয় বাসের ছাদ থেকে পড়ে সিয়াম নামে এক বাসচালকের সহযোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের ঠ্যাংভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম নওগাঁ সদর উপজেলার বাচারী গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম বাসচালকের সহযোগী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার বিকেলে তাদের বাস শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বদলগাছীর দিকে যাচ্ছিল। বাসের ছাদে বসেছিলেন সিয়াম। বালুডাঙ্গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের ঠ্যাংভাঙ্গা মোড়ে বাসের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় বাসের ছাদ থেকে পড়ে চালকের সহযোগীর মৃত্যু

আপডেট সময় ১০:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩