ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রমজানে গণভবনে কোন ইফতার পার্টি হবে না; প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্যয় সংকোচনের অংশ হিসেবে রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

তিনি জানান, গণভবনে এবার আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।

আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতারও সাদামাটা হবে জানিয়ে হাসান জাহিদ তুষার বলেন, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবার একদমই সাদামাটা ইফতার করবেন। ব্যক্তিগত ইফতারেও তিনি কৃচ্ছ্রসাধন করবেন।

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুষ্ঠানমালায় ইফতারের কোনো অনুষ্ঠান সংযোজন হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলটির উপদফতর সম্পাদক সায়েম খান।

তিনি বলেন, ইফতার আয়োজনের বিষয়ে এ বছর এখনও কোনো শিডিউল হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রমজানে গণভবনে কোন ইফতার পার্টি হবে না; প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩