ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চার দিনে আয় মাত্র ১০ কোটি রুপি

অক্ষয় কুমার এবং ইমরান হাশমির সিনেমা ‘সেলফি’ বক্স অফিসে খুব খারাপভাবে মুখ থুবড়ে পড়েছে। চতুর্থ দিনে এসে সিনেমার ব্যবসার অঙ্ক কমে গিয়েছে ৫৫ শতাংশ।

আর সেই হিসেবে সোমবার সবচেয়ে কম সংগ্রহ করল সেলফি। সোমবার অক্ষয় ও ইমরান হাসমির সেলফি আয় করল মাত্র ১.১৫ কোটি।

মুক্তি পাওয়ার পর প্রথম দিনে আয় ছিল ১ কোটির সামান্য বেশি। শুক্রবার ২.৬০ কোটি আয় করেছিল এবং শনিবার ৩.৭৫ কোটি আয় করে। রবিবার তা হয় ৩.৮৫ কোটি। ট্রেড ওয়েবসাইট বক্স অফিস ইন্ডিয়ার মতে, প্রথম সপ্তাহান্তে সংগ্রহ ১০.২০ কোটি। বহুদিন পর এ রকম খারাপ পরিস্থিতির মুখে পড়তে হলো অক্ষয়কে।

সিনেমাটি মালয়ালম সিনেমা ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়াল হিন্দি রিমেক। মূল ছবিতে পৃথ্বীরাজ এবং সুরজ ভেঞ্জারমুডু ছিলেন। তাদের ভূমিকা অক্ষয় কুমার এবং ইমরান হাশমি যথাক্রমে একজন সুপারস্টার এবং একজন পুলিশ হিসেবে এই ছবিতে কাজ করেছেন। আরও রয়েছেন নুসরাত ভারুচা ও ডায়ানা পেন্টি। সিনেমাটি করণ জোহরের ধর্ম প্রোডাকশন এবং ম্যাজিক ফ্রেম, পৃথ্বীরাজ প্রোডাকশন, কেপ অফ গুড ফিল্মস এবং স্টার স্টুডিও দ্বারা নির্মিত। পরিচালনায় গুড নিউজ-খ্যাত পরিচালক রাজ মেহতা।

সিনেমার ভরাডুবি নিয়ে মুখ খুলেছেন অক্ষয় ইতিমধ্যেই। জানিয়েছেন, ‘এটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। আমার ক্যারিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ করেছিল। এরপর এমন একটা সময় গিয়েছে যখন আমার পর পর ৮টা সিনেমা বক্স অফিসে চলেনি। এখন আবার টানা ৩-৪ টা সিনেমা বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে।’

ট্যাগস

চার দিনে আয় মাত্র ১০ কোটি রুপি

আপডেট সময় ০২:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481