ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শীর্ষস্থান হারাল নিউজিল্যান্ড

ভারত সফরে দ্বিতীয় ওয়ানডেতে বড় হারের পর একটি দুঃসংবাদও শুনতে হলো নিউজিল্যান্ডকে। আইসিসি ওয়ানডে দলীয় র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল কিউইরা।

চূড়ায় ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

রায়পুরে শনিবার (২১ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে ১০৮ রানে অল আউট হয়ে ৮ উইকেটে হারে নিউজিল্যান্ড। এতে এক ম্যাচ বাকি থাকতেই তারা হেরে বসে সিরিজ।

এই ম্যাচের আগে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল নিউ জিল্যান্ড, ১১৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে, ১১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে, ১১১ পয়েন্ট নিয়ে ভারত চারে ছিল।

হারের পর ১১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে নিউ জিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। এক ধাপ এগিয়ে তিনে উঠেছে ভারত। তাদেরও ১১৩ পয়েন্ট। আগামী মঙ্গলবার শেষ ম্যাচে জিতে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে যাবে ভারত।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শীর্ষস্থান হারাল নিউজিল্যান্ড

আপডেট সময় ১০:৪৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩