ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খাটের চিপায় পড়ে শিশুর মৃত্যু

স্বামী- স্ত্রীর অসাবধানতার কারণে খাটের চিপায় পড়ে অনাকাঙ্খিতভাবে আরাফাত হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত হোসেনের অকাল মৃত্যুতে অত্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার রাত পৌনে ১ টার দিকে মান্দা- মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা সফাপুর ইউনিয়নের গোপালকৃষ্ণপুর গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ওই গ্রামের আবু বক্করের ছেলে।

নিহতের দাদা লবণ বিক্রেতা দিলবর রহমান জানান , সোমবার রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির সবাই যে যার মত ঘুমিয়ে পরেন। এরপর রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ করেই বৃষ্টি আসে। ওই সময় বাড়ির সামনের মাঠে বেশকিছু সিদ্ধ করা ধান ছিলো। বৃষ্টির পানিতে যেনো ধানগুলো না ভিজে, সেকারণে তিনি তার ঘর থেকে বেড়িয়ে পলিথিন দিয়ে ধানগুলো ঢাকার জন্য তার ছেলে আবু বক্করকে ডাকাডাকি করতে থাকেন। তার ডাকে সাড়া দিয়ে ছেলে আবু বক্কর রাত পৌনে ১ টার দিকে ঘর থেকে বেরিয়ে আসার সময় নাতী রবিউল ইসলাম ওরফে আরাফাত হোসেনকে খাটের চিপায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন ।

পরে নিহত আরাফাতের মরদেহ ঘরের ভিতর থেকে উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এমন অনাকাঙ্খিত মৃত্যু মেনে নেওয়া অনেক কষ্টের বলে নিহতের দাদা সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন , বিষয়টি নিশ্চিত করেছেন

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খাটের চিপায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২