ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লেনেভো ক্রোমবুক ল্যাপটপ-ট্যাবলেট দুভাবেই ব্যবহারযোগ্য

ক্রোমবুক মডেল লঞ্চ করল লেনেভো

নতুন ক্রোমবুক মডেল লঞ্চ করল লেনেভো। ‘আইডিয়াপ্যাড ফ্লেক্স ৩আই’ নামের এই ক্রোমবুকের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, একে ল্যাপটপ বা ট্যাবলেট দুরকম ভাবেই ব্যবহার করতে পারবেন। এমনটা সাধারণত দেখা যায় না।

আউট অব দ্য বক্স চিন্তার মাধ্যমে নতুন বছর ল্যাপটপ বাজার চাঙ্গা রাখতে চাইছে লেনোভো। ২০২৩ সালের ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে দ্য কনজিউমার ইলেকট্রনিক্স শো। লাস ভেগাসের নেভাদার সেই বার্ষিক শোয়ের আগেই লেনেভোর এই ল্যাপটপ লঞ্চ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

ফিচার, স্পেসিফিকেশন::

এই ক্রোমবুক ল্যাপটপে রয়েছে ১২.২ ইঞ্চির একটি আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে। এটি ১৯০০x১২০০ পিক্সেল রেজ্যুলেশনের। ডিভাইসটির ডিসপ্লের ব্রাইটনেস ৩০০ নিটস। টিইউভি রেল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত এই ল্যাপটপে রয়েছে ৩৬০ ডিগ্রি হিঞ্জ। ফলে ডিভাইসটিকে একটি ট্যাবলেটে ফোল্ড করা যাবে।

ল্যাপটপটি চালিত হবে ইন্টেল প্রসেসর এন১০০ বা ইন্টেল প্রসেসর এন২০০ এর মাধ্যমে। এতে পেয়ার করা থাকবে ৪জিবি বা ৮জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪জিবি বা ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ। গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমের সাহায্যে ডিভাইসটি পরিচালিত হবে।

ক্লাউড গ্রে এবং অ্যাবিস ব্লু— এই দুই রঙে মিলবে ডিভাইসটি। ব্যাটারি লাইফ থাকছে ১২ ঘণ্টা। অর্থাৎ এক চার্জেই ১২ ঘণ্টা নিশ্চিন্তে চালাতে পারবেন এটি। লেনোভো লেটেস্ট ডিভাইসের অডিও ফিচারের মধ্যে রয়েছে ২ডব্লিউ স্টিরিও স্পিকার্স, যা ম্যাক্সঅডিও সাপোর্ট করবে।

দাম কত? 

আইডিয়াপ্যাড ফ্লেক্স ৩আই ক্রোমবুকটি লঞ্চ করা ৩৪৯.৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩৭,০৪১ টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৩ সালের মে মাস থেকে এই লেনোভো ক্রোমবুক ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তবে এটি কবে নাগাদ ভারতে আসবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লেনেভো ক্রোমবুক ল্যাপটপ-ট্যাবলেট দুভাবেই ব্যবহারযোগ্য

আপডেট সময় ০৫:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২