ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে ফিরছেন দুই আর্জেন্টাইন

আসরে দুই হলুদ কার্ড দেখায় ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি মার্কোস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েল। এক ম্যাচের সে নিষেধাজ্ঞা কাটিয়ে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ফিরছেন আর্জেন্টিনার এ দুই ডিফেন্ডার।

শিরোপার লড়াইয়ে আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইলে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে ফ্রান্স-আর্জেন্টিনা।

এ ম্যাচে পূর্ণশক্তির দল পাচ্ছে আলবিসেলেস্তেরা। সৌদি আরবের বিপক্ষে আসর শুরুর ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচে প্রথম একাদশে ছিলেন অ্যাকুনা। এ লেফট ব্যাক রক্ষণ সামলানোর পাশাপাশি সুযোগ বুঝেই হানা দিতেন প্রতিপক্ষ শিবিরে।

আসরে নিজে কোনো গোলের দেখা না পেলেও সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি। তার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেরায় ফাইনালের আগে বাড়তি শক্তি যোগ হচ্ছে আর্জেন্টিনা শিবিরে।

এদিকে গঞ্জালো মন্টিয়েল সুযোগ পেয়েছিলেন মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে। বাকি ম্যাচগুলো খেলেছেন বদলি হিসেবেই। ফাইনালের মঞ্চে নিজেকে প্রমাণ করতে সুযোগের অপেক্ষায় এ রাইট ব্যাক। ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে তিনি নিশ্চিত না হলেও, দলের গতি বাড়াতে দ্বিতীয়ার্ধের যে কোনো সময় তাকে মাঠে নামাতে পারেন স্ক্যালোনি।

অন্যদিকে উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়াও ফিরতে পারেন শুরুর একাদশে। তাতে রক্ষণের পাশাপাশি আক্রমণেও ধার বাড়বে আর্জেন্টিনার। সবমিলিয়ে শক্তিশালী একাদশ নিয়েই ফ্রান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে স্ক্যালোনির শিষ্যরা।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে ফিরছেন দুই আর্জেন্টাইন

আপডেট সময় ০৬:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২