ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

অবশেষে সৌদির ক্লাব “আল-নাসর” এ যাচ্ছেন রোনালদো.!

  • ক্রীড়া ডেক্স:
  • আপডেট সময় ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • 1307

অবশেষে সৌদি আরবের ক্লাব আল-নাসরেই যোগ দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের পর আড়াই বছরের জন্য তিনি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

মার্কা তাদের প্রতিবেদনে সোমবার (৫ ডিসেম্বর) জানিয়েছে, ‘১ জানুয়ারি থেকে সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলবেন রোনালদো। ক্লাবটির সঙ্গে তিনি আড়াই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন।

পর্তুগালের হয়ে নিজের শেষ বিশ্বকাপে কাতারে পাড়ি দেয়ার দুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব সম্পর্কের ইতি টানেন রোনালদো। এরপরই তাকে দলে ভেড়ানোর জন্য এগিয়ে আসে আল-নাসর।

ইউরোপের প্রতিযোগিতা ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেয়ার পেছনে বাণিজ্যিক সার্থকেই বড় করে দেখছে মার্কা। তারা জানাচ্ছে, বিশ্ব ফুটবলে সৌদি আরবের খেলাকে সম্প্রসারিত করতে রোনালদোকে দলে টানছে ক্লাবটি।

এজন্য তাকে প্রতি মৌসুমে প্রায় ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেবে ক্লাবটি। আর তাতে ফুটবলারদের আয়ের রেকর্ডে তিনি ছাড়িয়ে যাবেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে। প্রতি মৌসুমে মেসির আয় ৭৫ আর নেইমারের ৭০ মিলিয়ন ইউরো। অর্থাৎ, সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় সবার শীর্ষে ওঠার প্রস্তাব এখন রোনালদোর সামনে।

মার্কা যদিও জানাচ্ছে রোনালদো আল-নাসরের প্রস্তাবে সম্মতি দিয়েছেন, তবে এ বিষয়ে পর্তুগিজ তারকার পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

অবশেষে সৌদির ক্লাব “আল-নাসর” এ যাচ্ছেন রোনালদো.!

আপডেট সময় ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২