ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আগামী ১০ ডিসেম্বর ঢাকার রাজপথে থাকবে আওয়ামী লীগ: টিপু মুনশি

Tipu Munshi

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আওয়ামী লীগ রাজপথ কাউকে ছেড়ে দেয়নি। ১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে।

ঐদিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাওয়া যাবে না।

আজ সোমবার রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। পীরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোজী রহমান, আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মো. মজনু মিয়া প্রমুখ।

বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয় আলোচনা এবং উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আগামী ১০ ডিসেম্বর ঢাকার রাজপথে থাকবে আওয়ামী লীগ: টিপু মুনশি

আপডেট সময় ০৭:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২