ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিচ্ছেদের পর খান পরিবারে বিয়ের সানাই

গত বছরই আমির খান তাঁর বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছিলেন। এ বছর খান খানদানে বিয়ের সানাই বাজতে চলেছে। গতকাল আমিরকন্যা ইরা খান আর তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বাগদান পর্ব অনুষ্ঠিত হলো।

চলতি সেপ্টেম্বরে নূপুর আমিরকন্যা ইরাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। এর ভিডিও ও ছবি নেট–দুনিয়ায় ভাইরাল হয়েছিল। এই প্রেমিকযুগল একে অপরের সঙ্গে দীর্ঘদিন ধরে ডেট করছেন। তাঁদের রোমান্টিক ছবি প্রায়ই নেট–দুনিয়ায় উষ্ণতা ছড়িয়ে দেয়।

ইরা আর নূপুর তাঁদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। গতকাল তাঁরা ঘরোয়া আয়োজনের মাধ্যমে বাগদান সারলেন। আমির আর তাঁর সাবেক পত্নী রীনার মেয়ে হলেন ইরা। এই রাতের আসরে আমিরের দুই সাবেক পত্নী রীনা ও কিরণ উপস্থিত ছিলেন। আমিরের দুই পুত্র জুনেইদ, আজাদ, অভিনেত্রী ফাতিমা সানা শেখ, আশুতোষ গোয়ারিকর, বিজয় ভার্মা, ইমরান খান সবাই এ রাতে ছিলেন।

এ ছাড়া খান ও শিখরে পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে এই বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাগদান পর্বের নানা রঙিন ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। ইরা এ বিশেষ দিনে লাল রঙের অফশোল্ডার গাউনে উজ্জ্বল ছিলেন। গাউনের সঙ্গে মানানসই গয়না আর প্রসাধনে এই রাতে অপরূপা হয়ে উঠেছিলেন এই তারকা–কন্যা।

নূপুরের পরনে ছিল কালো রঙের টক্সিডো। বাগদান পর্বের পর এই জুটি পাপারাজ্জিদের সামনে এসে নানা পোজ দিয়েছিলেন। এদিন আমির একদম অন্য লুকে ধরা দিয়েছিলেন। সুপারস্টারের মোড়ক সরিয়ে রেখে তিনি হয়ে উঠেছিলেন মেয়ের বাবা। সাদা পায়জামা-পাঞ্জাবি, আর কাঁচা পাকা দাড়ি-চুলে আমিরকে দেখা গিয়েছিল। জানা গেছে, ইরা চাননি যে তাঁদের বাগদান অনুষ্ঠান আড়ম্বরের সঙ্গে হোক। তাই তাঁরা এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে একে অপরকে আংটি পরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

গত বছর জুলাইতে আমির ও কিরণ এক যৌথ বিবৃতির মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। বিয়ের ১৫ বছর পর তাঁরা তাঁদের সম্পর্কে ইতি টেনেছিলেন।
নূপুর পেশায় ফিটনেস কোচ। বহু তারকা সন্তান তাঁর কাছে প্রশিক্ষণ নেন। নূপুর আর ইরার প্রেমের গাড়ি ২০২০ সাল থেকে চলতে শুরু করেছিল। লকডাউনে তাঁরা একে অপরের আরও কাছে আসেন। ভালোবাসা দিবসে তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিচ্ছেদের পর খান পরিবারে বিয়ের সানাই

আপডেট সময় ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২