ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর পোরশায় ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় অজ্ঞাত ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তির (৪৩) লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া বাজার এলাকার একটি মাল্টা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের মধ্যে অনেকের ধারণা, কোন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। পরে তার ডানচোখ উপরিয়ে লাশ সেখানে ফেলে রেখে দেয়। লাশের মুখসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রেখেছে। তার সাথে কার কি এমন শত্রুতা থাকতে পারে, নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সঠিকভাবে তদন্ত করা উচিত বলে তাদের অভিমত।

স্থানীয়রা আরো জানান ও-ই অজ্ঞাত ব্যক্তি প্রায় ৫বছর পূর্বে এ এলাকায় এসেছিলেন। তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলেও জানান স্থানীয়রা।

তেঁতুলিয়া ইউপির গ্রাম পুলিশ মানিক হোসেন জানান, অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি এখানে আসার পর থেকে তেঁতুলিয়া বাজারসহ এ এলাকার রাস্তার ধারে ঘোরাঘুরি করতেন। বাজারের দোকানদার বা কখনো স্থানীয়দের দেওয়া খাবার খেতেন তিনি। থাকতেন কখনো রাস্তার ধারে, কখনো বাজারের আশপাশে। রোববার সকালে স্থানীয়রা মাল্টা বাগানে তার লাশ দেখতে পেয়ে পোরশা থানা পুলিশকে খবর দেয়।

পোরশা থানার ওসি জহুরুল হক জানান, আমরা স্থানীয়দের দেওয়া খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল তথ্য নথিভুক্ত করাসহ আলামত জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত লাশের ডান চোখ উপরে ফেলা ছিল। এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত ছিল বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর পোরশায় ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২