ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ছাগল চুরির দায়ে ছাত্রলীগ নেতা আটক

নওগাঁর মহাদেবপুরে ছাগল চুরির অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সরদারসহ (২২) দুজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের ঈশ্বরদীপুর গ্রামের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার সফাপুর ইউনিয়নের সফাপুর সরদারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সরদার এবং একই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মুন্না সরদার ও মুক্তার হোসেন মোটরসাইকেলে একটি ছাগল নিয়ে দ্রতগতিতে যাওয়ার সময় সেকেন্দার নামের একজন সাইকেল আরোহী সঙ্গে ধাক্কা লাগে। এতে সেকেন্দার পড়ে গিয়ে আহত হন। এ সময় স্থানীয়রা মোটরসাইকেল আটকিয়ে দ্রতগতিতে যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানান, ছাগল নিয়ে হাটে যাচ্ছেন। তাদের আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউপি সদস্য আব্দুস সাত্তারকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি ঘটনাস্থলে আসেন। তারা ছাগলটি দক্ষিণ লক্ষ্মীপুর গ্রাম থেকে চুরি করে হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন বলে জানতে পারেন।

এদিকে ছাগলের মালিক জয়নাল হোসেন তার বাড়ির উঠানে ছাগল না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে পাশের গ্রামের ছাগলকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে দেখেন ছাগলটি তার। পরে ইউপি সদস্য আব্দুস সাত্তার পুলিশকে খবর দিলে তারা এসে মুন্না সরদার ও মুক্তার হোসেনকে আটক করেন। একই সঙ্গে মোটরসাইকেল ও ছাগল জব্দ করে থানায় নেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের কমিটি সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ এপ্রিলে কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল। ওই কমিটিতে আটজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। তাদের মধ্যে মুন্না সরদারের নাম রয়েছে ছয় নম্বরে।

ছাগল মালিক জয়নাল হোসেন বলেন, ‘দুপুরে ছাগলটি বাড়ির সামনে বাঁধা ছিল। সে সময় বাড়ির বাইরে কেউ ছিলেন না। এ সুযোগে হয়তো ছাগলটি চুরি হয়। নামাজ পর এসে দেখি ছাগল সেখানে নেই। পরে জানতে পারি পাশের গ্রামে ছাগলসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছাগল। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব বলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একাধিক। তাদের মধ্যে মুন্না সরদার একজন। তবে তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কি না আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

এ বিষয়ে মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, ছাগল চুরির ঘটনায় দুজনকে আটক করাসহ মোটরসাইকেল ও ছাগল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ছাগল চুরির দায়ে ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় ০৭:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২