ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রশ্নফাঁসের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

কেউ প্রশ্নফাঁসের অপচেষ্টা করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হয়েছে। প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই। কেউ এমন অপরাধে জড়িত হওয়ার চিন্তা করলে শাস্তির আওতায় আনা হবে।

রোববার (৬ নভেম্বর) সকাল ১১টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরপর কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

দীপু মণি বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এবার কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে একাডেমিক কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনার চাপ অনেক কমে যাবে।

এবার সংক্ষিপ্ত সিলেবাসে সূচি অনুযায়ী, সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। আর বিকেল শিফটের পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ বছর ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে ৯ হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ ছাত্রী।

পরীক্ষার মোট ২ ঘণ্টা সময়ের মধ্যে এমসিকিউ/বহুনির্বাচনী পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক/সৃজনশীল পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। দুই আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হচ্ছে। এমসিকিউ ও বর্ণনামূলক দুই অংশ মিলিয়ে সময় দুই ঘণ্টা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রশ্নফাঁসের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২