ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরগুনায় মাহফিল শেষে ফেরা হলো না ৩ কিশোরের

থামছে না স্বজনদের কান্না

 মাহফিল শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর প্রাণ হারিয়েছে। বরগুনার বেতাগী উপজেলায় এ ঘটনা ঘটে । 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার খাঁনেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হওয়া তিন কিশোরের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি এখনো। এদের প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।

নিহত দুজন হলো- বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা কবির মৃধার ছেলে ইয়াসিন আরাফাত (১৩), বড় মোকামিয়া গ্রামের বাসিন্দা রফিক মৃধার ছেলে রাব্বি (১৬)। অপর কিশোরের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ১৪ বছর।

বেতাগী থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, বরগুনার মোকামিয়া দরবার শরিফের মাহফিলে আসে রাব্বি, আরাফাতসহ তিনজন। মাহফিল শেষে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা হয়। এতে তিন কিশোরই মারা যায়।

নিহত রাব্বির বড় ভাই রাজিব বলেন, ‘বাড়ি থেকে চাচার মোটরসাইকেল নিয়ে মাহফিলে যায় রাব্বি। বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ওর সঙ্গে বন্ধু ইয়াসিন আরাফাত ছিল বলে জানি। তবে নিহত অপর কিশোর কে তা জানি না।’

ইয়াসিনের নানা খালেক মোল্লা বলেন, আ‘মার নাতি ইয়াসিন ছোট থেকে আমার কাছে বড় হয়েছে। ও আমাকে ছেড়ে এভাবে চলে গেলো।’

বেতাগী থানার উপ-পরিদর্শক(এসআই) জিহাদ  জানান, ‘গাড়ির গতি এত বেশি ছিল যে, রাস্তার পাশে থাকা দূরত্ব পরিমাপক ভিত্তিপ্রস্তরও ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, তিনজনকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরগুনায় মাহফিল শেষে ফেরা হলো না ৩ কিশোরের

আপডেট সময় ০৯:১৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২