ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আগামী ৭ নভেম্বর একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিএনপির

কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন

আগামী ৭ নভেম্বরের জন্য একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (৩০ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

৭ নভেম্বর সকাল ৬ টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে বিএনপির পতাকা উত্তোলন করা।সকাল ১১টায় দলের মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

এছাড়া বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় উন্মুক্ত আলোচনা সভা হবে। অন্যদিকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। দিবসটি উপলক্ষে প্রকাশ করা হবে ক্রোড়পত্র।

১৯৭৫ সালের ৭ নভেম্বর তিন বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ বীর উত্তম, কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর উত্তম এবং এ টিএম হায়দার বীর বিক্রমকে গুলি করে হত্যা করা হয়।এরপর থেকে ৭ নভেম্বর দিনটিকে ‘বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা’ দিবস হিসেবে পালন করে।আর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ পালন করে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আগামী ৭ নভেম্বর একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেট সময় ০১:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২