ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ,গ্রেপ্তার ৫

সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হয় বিপুল পরিমাণ গাঁজা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশে পিকআপে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু র‌্যাবের হাতে ধরা পড়ে ওই পিকআপে থাকা ৫ জন পেশাদার মাদক কারবারি। সেইসঙ্গে উদ্ধার করা হয় ওই গাঁজা।

র‌্যাবের দাবি, ওই মাদক কারবারিরা দীর্ঘদিন থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি এলাকার আতোয়ার রহমানের ছেলে রিপন ইসলাম (২৬) (ড্রাইভার), একই উপজেলার মধ্য গড্ডিমারি এলাকার শাহ জালালের ছেলে মো. রুবেল হোসেন (২৫) (হেলপার), সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লার আশকান আলীর ছেলে মুন্নাব আলী (৩৮), পেট্রোবাংলা এলাকার বাবু হোসেনের ছেলে মো. সাগর আলী (২২) এবং গোডাউন পাড়ার ফটিক আলীর ছেলে মোঃ জিসান আলী (১৯)।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নাটোরের সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি আমরুলপাড়া এলাকায় ওই অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করে নাটোর র‌্যাব সদস্যরা।

এ বিষয়টি নিশ্চিত করে নাটোর র‌্যাব অফিসের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায় নাটোর র‌্যাব সদস্যরা। এ সময় সাড়ে ২৬ কেজি শুকনো গাঁজাসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সেই সময় তাদের কাছে থাকা ১৯ হাজার ৩৩৩ টাকাসহ ওই পিকআপটি জব্দ করা হয়। ওই ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ,গ্রেপ্তার ৫

আপডেট সময় ০১:২০:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২