ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বন্ধ করা হলো রাজশাহী-রংপুর রুটে বাস চলাচল

রাজশাহী থেকে বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য  বন্ধ ঘোষনা করা হয়েছে । ফলে  রাজশাহী থেকে রংপুরগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে  । শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রংপুর জেলা বাস মালিক সমিতি থেকে এতথ্য জানানো হয়।  শুক্রবার রাজশাহী থেকে রংপুরের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি।

এরআগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে সবশেষ বাস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। শুক্রবার ও শনিবার আর কোনো বাস চলাচল করবে না বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

বাস মালিক শ্রমিকদের ভাষ্য, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দুদিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোনো বাস চলবে না। অন্য কোনো জেলা থেকেও যাবে না। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে তাদের রংপুরে বাস না চালানোর জন্য বলা হয়েছে। এ কারণে তারা বাস চলাচল দুদিন বন্ধ রাখবেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বন্ধ করা হলো রাজশাহী-রংপুর রুটে বাস চলাচল

আপডেট সময় ০৫:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২