ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

অপহরন ও চাঁদাবাজি মামলায় ৬ আসামী কারাগারে

নওগাঁর মান্দায় অবিনব কায়দায় অপহরন ও চাঁদাবাজি মামলায় ৬ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে চাঁদাবাজি মামলায় নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের সকলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক তাজুল ইসলাম ।

মামলাসূত্রে জানা গেছে, নিচ কুলিহার গ্রামের মৃত আনার আলী মন্ডলের ছেলে ইউনুছ আলী মন্ডল (৫২) কে গত ৫ ফেব্রেুয়ারি অভিনব কায়দায় জিম্মি করে অপহরন করে চাঁদাবাজি,মারপিট,ব্যাংকের ফাঁকা চেক ও নন জুডিসিয়াল স্ট্যাম্পে জোড়পূর্বকভাবে সাক্ষর গ্রহণ, মোবাইল এবং মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় তিনি নিজে বাদি হয়ে গত ৬ ফেব্রুয়ারি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপর কোন প্রতিকার না পেয়ে ন্যায় বিচারের আশায় বাধ্য হয়ে নওগাঁর ২নং আমলী আদালতে কাঁশোপাড়া গ্রামের  মোশারফ হোসেন মল্লিকের ছেলে শহিদুর ইসলাম মল্লিক (৩২), নাপিতপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মানুনুর রশিদ (৫০)ও আব্দুর রশিদ (৪৫), আমের আলীর ছেলে বাবুল হোসেন (৩৫), রাঙ্গামাটিয়া গ্রামের ইন্দ্র চন্দ্রের ছেলে বিধান চন্দ্র (২৯) এবং কাঁশোপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে উজ্জল হোসেন (২৬) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সি আর মামলা নং ৮৪/২০২২ (মান্দা) ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪২/৩৮০/৩২৩/৩৪ পেনাল কোড।

বাদীপক্ষের আইনজীবী সমরেন্দ্রনাথ কুন্ডু বলেন, অবিনব কায়দায় অপহরন ও চাঁদাবাজি মামলায় এজাহারভুক্ত ওই পলাতক আসামীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরবর্তীতে তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান আদালত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

অপহরন ও চাঁদাবাজি মামলায় ৬ আসামী কারাগারে

আপডেট সময় ০৫:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২