ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হিলিতে দাম কমেছে আদার

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আমদানি করা ভারতীয় আদার দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। একসপ্তাহ আগে হিলিবাজারে আমদানি করা ভারতীয় আদা প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আদা কিনতে আসা আব্দুস সালাম বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সঙ্গে নতুন করে আদার দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। দাম বাড়তির জন্য বাধ্য হয়ে আদার কেনার পরিমাণ কমাতে হয়েছিল। বর্তমানে আবারও আদার দাম কমতে শুরু করেছে এতে করে আমাদের জন্য সুবিধা হয়েছে।

হিলি বাজারের আদা বিক্রেতা আবু তাহের বলেন, বেশ কিছুদিন ধরেই বাজারে দেশীয় আদার সরবরাহ কম থাকায় আমদানি করা ভারতীয় আদা দিয়েই ক্রেতাদের চাহিদা পূরণ করা হচ্ছিল। কিন্তু শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন ভারত থেকে আদা আমদানি বন্ধ ছিল। একইভাবে দেশের অন্য স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকে আদার আমদানি বন্ধ ছিল। যার কারণে এসময়ে দেশের বাজারে আদার সরবরাহ কমায় দাম বাড়তির দিকে ছিল। পূজার ছুটি শেষে হিলিসহ দেশের সবগুলো স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে আদা আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে ভারতীয় আদার সরবরাহ বাড়ায় আদার দাম কমতে শুরু করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হিলিতে দাম কমেছে আদার

আপডেট সময় ১২:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২