ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

১১ জনের প্রাণ নিলো ঘূর্ণিঝড় সিত্রাং

স্টাফ রিপোর্টার:ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ে গাছ পড়ে ও নৌকাডুবিতে পাঁচ জেলায় অন্তত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে ভোলায় চারজন, কুমিল্লায় তিনজন, সিরাজগঞ্জে দুইজন এবং বরগুনা ও নড়াইলে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে:

ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। এর মধ্যে সোমবার রাতে তিনজন ও মঙ্গলবার ভোরের দিকে একজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেওয়াখালী গ্রামের মো. মফিজুল ইসলাম (৬০), দৌলতখান পৌর ৭ নম্বর ওয়ার্ডের খাতিজা বেগম (৬০), চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মো. মনির হোসেন (৩০) ও লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাবেয়া বেগম (২৫)।

এর মধ্যে সদরের মফিজুল ইসলাম একটি গাছ ভেঙে বসতঘরের ওপরে পড়লে চাপা পড়ে নিহত হন। দৌলতখানের খাতিদা বেগমও ঘরের ওপর গাছ পড়ে চাপায় নিহত হন। এছাড়া চরফ্যাশনের হাজারীগঞ্জে মনির মোটরসাইকেল করে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে শরীরে পড়ে নিহত হন এবং লালমোহনের রাবেয়া বেগম জোয়ারের পানিতে ডুবে নিহত হন।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ভোলা সদর ও দৌলতখানের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান তার উপজেলায় নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত পাঁচ শতাধিক ঘর পুরো বিধ্বস্ত ও এক হাজারের অধিক ঘর আংশিক বিধস্ত হয়েছে। অন্যদিকে, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান তার থানায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটে গাছ উপড়ে পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু।নিহতরা হলেন- ওই এলাকার মো. নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও মেয়ে লিজা আক্তার।মঙ্গলবার সকালে স্থানীয় হেশাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝড়ে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সয়দা ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- পূর্ব মোহনপুর গ্রামের খোকন সেখের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (২)।

বরগুনায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে বসতঘরে গাছ উপড়ে পড়ে আমেনা খাতুন নামে ১১৫ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু।অপরদিকে নড়াইলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে গাছের ডাল পড়ে মর্জিনা বেগম (৩২) নামে এক গৃহপরীচারিকার মৃত্যু হয়।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

১১ জনের প্রাণ নিলো ঘূর্ণিঝড় সিত্রাং

আপডেট সময় ১২:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২