ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বাজারের আগুনে প্রতিদিন কোটি-কোটি মানুষ পুড়ে মরছে:বাংলাদেশ ন্যাপ

নিজস্ব প্রতিবেদক:দেশের অবস্থা বর্তমানে সবচেয়ে খারাপ উল্লেখ করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বাজারে গেলে মনে হয় না দেশে কোনো সরকার আছে।

এই খারাপ অবস্থা অতিক্রম করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।বুধবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।তারা বলেন, সরকার কোনোভাবেই দেশ পরিচালনা করতে পারছে না। বাজারের আগুনে প্রতিদিন কোটি-কোটি মানুষ পুড়ে মরছে। দেশে যেকোনো সরকার আছে, বাজারে গেলে সেটি মনে হয় না। ক্ষমতায় থাকতে ভোটের দরকার নেই, তাই সরকার যা খুশি তাই করে দেশকে গজবের মধ্যে ফেলে দিয়েছে।

এই দুই নেতা আরও বলেন, প্রচণ্ড অর্থ সংকটে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। দৈনিক ৬ ঘণ্টাও লোডশেডিং হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। এমন পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বাড়ি নির্মাণে ৪৩ কোটি টাকা ব্যয় কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত?

তারা বলেন, এখন মানুষের মনে দুশ্চিন্তা, তাহলে কি ৭৪’র মতো দুর্ভিক্ষ হবে? বাজারে গেলে দেখবেন, টাকা দিলেই পণ্য পাচ্ছেন। তার মানে আমাদের উৎপাদন ঠিক আছে। সমস্যাটা হলো মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। গত ৮ মাসে ৪০-৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে।

ন্যাপ নেতারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের ২২ পরিবারের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ২২ পরিবারের বিপরীতে বাংলাদেশে ২২ হাজার পরিবার তৈরি হয়েছে লুটপাটের মাধ্যমে। সরকার তার কোনো প্রতিকার করতে পারছে না। দেশে ভালোবাসা, মানবতা নেই।

তথ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, তথ্যমন্ত্রী বলেছেন, দেশে নাকি ভিক্ষা নেওয়ার মানুষ নেই। এই কথা কি সত্য? মোটেও সত্য নয়। তথ্যমন্ত্রী হয়ে তিনি ভুল-ভাল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

বাজারের আগুনে প্রতিদিন কোটি-কোটি মানুষ পুড়ে মরছে:বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় ০৬:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২