ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই Logo পত্নীতলায় লটারীর নামে কোটি টাকা হাতিয়ে লাপাত্তা আয়োজক, বিক্ষুদ্ধ জনতার দোকান ভাঙচুর Logo নওগাঁর পত্নীতলায় ড্রাগিস্ট ও কেমিস্টদের আলোচনা সভা অনুষ্ঠিত Logo নওগাঁয় স্বর্ন ব্যবসায়ী খুন Logo গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত Logo নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক:শেখ রাসেলের জন্মদিনে বনানী কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। সেখানে তারা পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। এরপর ১৫ আগস্ট পরিবারের শহীদ সদস্যদের কবরে গোলাপের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কিছু সময় তারা সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

শেখ হাসিনা ও শেখ রেহানা ফাতেহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

ট্যাগস

আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ

আপডেট সময় ০২:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২