ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারে ১৪ টাকা কমে।

নিজেস্ব প্রতিবেদক:

এবার সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। এর ফলে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, নতুন দরে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করা হবে ১৭৮ টাকা লিটার,  যা আগে ছিল ১৯২ টাকা লিটার। ৫ লিটারের দাম করা হয়েছে ৮৮০ টাকা, যা আগের দাম ছিল ৯৬০ টাকা। আর খোলা তেল প্রতি লিটার বিক্রি করা হবে ১৫৮ টাকা। যা আগে ছিল ১৭৫ টাকা লিটার, প্রতি লিটারে কমেছে ১৭ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হায়দার সাক্ষাৎ করে দাম কমানোর এই সিদ্ধান্ত হয়েছে। ভোক্তাদের সুবিধার্থে প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা কমানো হয়েছে, যা আজ মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে কার্যকর শুরু।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারে ১৪ টাকা কমে।

আপডেট সময় ১২:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২