ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সকালে চুরি, রাতে শিবলিঙ্গসহ যুবক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি :বরিশাল নগরীতে চুরি হওয়া শিবলিঙ্গসহ মো. হুমায়ুন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হুমায়ুন নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা।

কালীমাতার মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত বলেন, ‘মঙ্গলবার সকালে পূজা দিতে মন্দিরে গিয়ে দেখি দরজা ভাঙা। ভেতরে দেড়শ বছরের পুরনো পাথরের শিবলিঙ্গটি নেই। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাদী হয়ে কোতোয়ালি থানায় চুরির মামলা করি।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন বলেন, মামলার পর শিবলিঙ্গ উদ্ধারে অভিযানে নামে পুলিশ। রাতেই নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে শিবলিঙ্গসহ হুমায়ুন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি-না জানতে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সকালে চুরি, রাতে শিবলিঙ্গসহ যুবক গ্রেফতার

আপডেট সময় ০১:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২