ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ অফিসার চরিত্রে নায়ক নিরব

বিনোদন ডেক্স : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। এবার তাকে দেখা যাবে একটি বিজ্ঞাপনে পুলিশ অফিসারের চরিত্রে।

নিরব বলেন, অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করছি। আরও ভালো লাগছে এটা একটি গণমাধ্যমের বিজ্ঞাপন। দেশপ্রেমকে ধারণ করে দেশের মানুষকে তথ্যের সেবা দিতে আসছে প্রতিষ্ঠানটি। তাদের পথচলার সঙ্গী হতে পেরে ভালো লাগছে।

নিরব জানান, সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে মানিকগঞ্জে শুটিং শুরু হয়েছে বিজ্ঞাপনটির। এতে আরও আছেন অভিনেতা ফারুক আহমেদ, বড়দা মিঠুসহ অনেকেই।

জানা গেছে, নতুন গণমাধ্যমের জন্য তৈরি বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। এখানেই হাজির হবেন পুলিশ অফিসার রায়হান চরিত্রে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন।

ট্যাগস

পুলিশ অফিসার চরিত্রে নায়ক নিরব

আপডেট সময় ০৫:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২