ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টারঃ   নওগাঁয় এক চালককে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩১ আগস্ট) নওগাঁ সদর থানার হাঁপানিয়া এলাকার একটি সবজিক্ষেত থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোচালক আনোয়ার নওগাঁ সদর থানার আরজি এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বাড়ি থেকে বের হন অটোরিকশাচালক আনোয়ার। পরিবারের সঙ্গে সন্ধ্যায় মোবাইল ফোনে কথাও হয়। ছোট দুই সন্তানের জন্য চিপস নিয়ে ফিরবেন বলে জানান তিনি। এর পর থেকেই আনোয়ারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। পরে বুধবার সকালে নওগাঁ সদর থানার হাঁপানিয়া এলাকার একটি সবজিক্ষেত থেকে আনোয়ারের মরদেহ পাওয়া যায়।

তারা আরও জানান, দুই মাস আগে আনোয়ার স্থানীয় একটি এনজিও থেকে লোন নিয়ে একটি অটোরিকশা কেনেন। দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে মরদেহ রেখে যায়।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজিবুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ০৪:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২