ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেক্স : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না।

সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সংকট কেটে গেলে সরকারি অফিসের সময় আবার পরিবর্তন করা হবে। ২০২৩ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতে সেটি এখন থেকে কার্যকর করা হয়েছে।

স্কুল-কলেজের ছুটি শুক্রবার-শনিবার করার বিষয়ে তিনি বলেন, অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় না থাকায় শিক্ষার্থীর ছুটি কাজে আসে না। তাই বৃহস্পতিবার প্রস্তাবনা বাতিল করে শুক্রবার-শনিবার করা হয়েছে।

হলিক্রসের শিক্ষার্থীর আত্নহত্যার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরিষ্কার হবে। ওই শিক্ষার্থী তিন বিষয়ে ফেল করায় পরিবার ও সামাজিকভাবে চাপের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা কমাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিংয়ের জন্য অন্তত দুই জন শিক্ষককে অভিজ্ঞ করা হবে। এই লক্ষ্যে সারাদেশের দুই লাখের মতো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২