ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো গৃহবধূর

বরিশাল প্র্রতিনিধি : বরিশালের উজিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুলতানা বেগম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

এসময় তার স্বামী রাজু চৌকিদার (২৭) ও ছেলে সন্তান আয়ান (২) আহত হয়।সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুলতানা বেগম শরিয়তপুরের নড়িয়া উপজেলার নমাসর গ্রামের বাসিন্দা রাজু চৌকিদারের স্ত্রী।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে কুয়াকাটা যাচ্ছিলেন রাজু চৌকিদার। উপজেলার আটিপাড়া এলাকা পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুলতানা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো গৃহবধূর

আপডেট সময় ০১:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২