ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ উদ্দিন নকলা পৌরসভাধীন কলাপাড়া এলাকার বাসিন্দা ও তার ছেলে পিয়াস রইস উদ্দিন একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেলের পেছনে বসিয়ে হানিফ তার ছেলে পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসে। সকাল পৌনে ৮টার দিকে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রে ট-২৪-৭১৩০) চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হানিফ উদ্দিন।

এ সময় বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়াস।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, সকাল পৌনে ৮টার দিতে নকলা হাসপাতাল রোডে একটি দুর্ঘটনা ঘটে। এতে হানিফ নামের একজন ঘটনাস্থলেই মারা যান ও তার ছেলে পিয়াস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। চালক পলাতক। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় ১২:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২