ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিহতদের জন্য এক কোটি টাকা চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার :রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে ১২০ টন ওজনের গার্ডার চাপায় শিশু সহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় প্রত্যেককে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) আইনজীবী জাকারিয়া খানের পক্ষে শাহজাহান আকন্দ মাসুম এ রিট দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এতে গত পাঁচ বছরে ফ্লাইওভারের নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটি কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে তার একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত সোমবার রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে ১২০ টন ওজনের গার্ডার চাপায় শিশু সহ পাঁচজন নিহত হন। এর আগেও গত মাসে গাজীপুরে লঞ্চিং গার্ডারের চাপায় নিহত হয় প্রকল্পে নিয়োজিত এক নিরাপত্তাকর্মী।

ট্যাগস

নিহতদের জন্য এক কোটি টাকা চেয়ে হাইকোর্টে রিট

আপডেট সময় ১১:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২