ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জয়পুরহাটে চুরির ২৪ স্মার্টফোন উদ্ধার, আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি :জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের মোবাইলের দোকান থেকে চুরি হওয়া ২৪টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এসময় চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর গ্রামের মনির ভূঁইয়ার ছেলে মিজান (২২), মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে শুকুর (২২), একই উপজেলার দড়িকান্দি গ্রামের সাত্তারের ছেলে আদিস (২২) ও চট্টগ্রামের হালিশহর উপজেলার রামপুরা গ্রামের সজিব (২৮)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সাংবাদিকের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

তিনি বলেন, এই চোর চক্রের সদস্যরা বুধবার সকালে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের লাবিব টেলিকম নামে একটি মোবাইলের দোকানের শাটারের তালা ভেঙে বিভিন্ন ব্র্যান্ডের ৮৪টি স্মার্টফোন চুরি করেন। পরে খবর পেয়ে সড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়।

ওসি আরও বলেন, শহর থেকে একটি সিএনজিতে চুরি করা স্মার্টফোন নিয়ে তারা বগুড়া যাচ্ছিলেন। এসময় কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকা থেকে চুরি করা স্মার্টফোনসহ তাদের আটক করা হয়। এই চুরির সঙ্গে আরও চারজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আটকে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জয়পুরহাটে চুরির ২৪ স্মার্টফোন উদ্ধার, আটক ৪

আপডেট সময় ০৫:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২