ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই Logo পত্নীতলায় লটারীর নামে কোটি টাকা হাতিয়ে লাপাত্তা আয়োজক, বিক্ষুদ্ধ জনতার দোকান ভাঙচুর Logo নওগাঁর পত্নীতলায় ড্রাগিস্ট ও কেমিস্টদের আলোচনা সভা অনুষ্ঠিত Logo নওগাঁয় স্বর্ন ব্যবসায়ী খুন Logo গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত Logo নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা

আক্রমণ প্রস্তুতির জন্য মহড়া করছে চীন: তাইওয়ান

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উঁ

আন্তর্জাতিক ডেক্সঃ   তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, তাঁর দেশে আক্রমণ চালানোর প্রস্তুতির জন্য সামরিক মহড়াকে ব্যবহার করছে চীন।

আজ মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জোসেফ উ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবে বেইজিং ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জোসেফ উ।

জোসেফ উ বলেন, ‘চীনের আসল উদ্দেশ্য তাইওয়ান প্রণালি ও পুরো অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তন করা।’

চীনের তীব্র আপত্তি সত্ত্বেও গত সপ্তাহে পেলোসি স্বশাসিত তাইওয়ান সফর করেন। তাঁর তাইওয়ান সফরে ক্ষুব্ধ হয় চীন।

পেলোসির সফরের পর গত বৃহস্পতিবার তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন।

পূর্বঘোষণা অনুযায়ী, চীনের সামরিক মহড়া গত রোববার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা শেষ হয়নি।

চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সামরিক মহড়া আজও অব্যাহত আছে। এ মহড়ায় চীনা সামরিক বাহিনীর নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে।

ট্যাগস

আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন

আক্রমণ প্রস্তুতির জন্য মহড়া করছে চীন: তাইওয়ান

আপডেট সময় ০৪:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২