ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই Logo পত্নীতলায় লটারীর নামে কোটি টাকা হাতিয়ে লাপাত্তা আয়োজক, বিক্ষুদ্ধ জনতার দোকান ভাঙচুর Logo নওগাঁর পত্নীতলায় ড্রাগিস্ট ও কেমিস্টদের আলোচনা সভা অনুষ্ঠিত Logo নওগাঁয় স্বর্ন ব্যবসায়ী খুন Logo গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত Logo নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা

ট্রাম্পের ফ্লোরিডার বাসায় এফবিআইয়ের তল্লাশি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেক্সঃ   যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) গোয়েন্দারা

এ ঘটনাকে ‘জাতির জন্য কালো দিন’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। খবর বিবিসির।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, পাম বিচে তাঁর ‘মার-এ-লাগো’ বাসভবন ‘এফবিআই সদস্যদের একটি বড় দল নিয়ন্ত্রণে নিয়েছিল’। এই তল্লাশি অভিযান ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনাসংক্রান্ত তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

ট্রাম্প যখন ২০২৪ সালে সম্ভাব্য তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন, তখনই তাঁর বিষয়ে আইনি তদন্ত বেড়ে যাওয়ার ঘটনাটি ঘটল।

যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার এ অভিযান চালানো হয়। ওই সময় ট্রাম্প নিউইয়র্কে ‘ট্রাম্প টাওয়ারে’ অবস্থান করছিলেন। তিনি বলেন, ‘এ ঘটনা আমাদের জাতির জন্য কালো দিন’।

সাবেক প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্প বলেন, ট্রাম্পের ‘মার-এ-লাগো’ বাসভবনে এফবিআইয়ের তল্লাশিপরোয়ানা বাস্তবায়নের বিষয়টি ন্যাশনাল আর্কাইভসে নথিপত্র ব্যবস্থাপনা তদন্তের সঙ্গে সম্পর্কিত।

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভস প্রেসিডেন্টের দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ করে থাকে। ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনার বিষয়টি তদন্ত করতে গত ফেব্রুয়ারিতে বিচার বিভাগের প্রতি আবেদন জানায় সংস্থাটি।

ন্যাশনাল আর্কাইভস জানায়, তারা ‘মার-এ-লাগো’ থেকে ১৫টি বাক্স পুনরুদ্ধার করেছে। এসব বাক্সের কয়েকটিতে স্পর্শকাতর অতি গোপনীয় নথিপত্র ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সব চিঠি, কাজের নথি ও ই–মেইল ন্যাশনাল আর্কাইভসে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধভাবে অনেক নথি ছিঁড়ে ফেলেছেন।

ট্যাগস

আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন

ট্রাম্পের ফ্লোরিডার বাসায় এফবিআইয়ের তল্লাশি

আপডেট সময় ১০:২৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২