ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে ফেরিঘাট- নিয়ামতপুর সড়কের পাশে অবস্থিত ডাকবাংলোর সামনে এবং সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সতীহাট মহিলা মাদ্রাসার পেছনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

পৃথক সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার চকউলি শাহ্ পাড়া গ্রামের মৃত আসতুল্ল্যাহ শাহ্ এর ছেলে আকিমুদ্দিন শাহ্ (৬৮) এবং একই উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত ষষ্ঠ্যার ছেলে ভ্যানচালক আব্দুস সামাদ (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকিমুদ্দিন মঙ্গলবার সকালে মান্দা উপজেলা ডাকবাংলোর সামনের রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় ফেরিঘাটের দিক থেকে আসা একটি অটোচার্জার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদের উদ্ধার করে থানায় আসে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সতীহাট মহিলা মাদ্রাসার পেছনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে এক আব্দুস সামাদ নামে এক ভ্যানচালক গুরুতরভাবে জখমপ্রাপ্ত হন। এরপর স্থানীয়রা উদ্ধার করে আহত ভ্যানচালক আব্দুস সামাদকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়।

পরবর্তীতে তার শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৫:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২