ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোনায় নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার বারহাট্টায় বিশনাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া গ্রামের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো, দক্ষিণ ডেমুড়া গ্রামের নদীপাড়ের নয়াবাড়ির জিল্লা মিয়ার ছেলে হাসান (৬) ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের রঙ্গু মিয়ার মেয়ে চাঁদ মনি (৭)। চাঁদ মনি সম্পর্কে হাসানের ফুপাতো বোন। সে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল।

এলাকাবাসী জানান, হাসান ও চাঁদ মনি মঙ্গলবার সকালে বিশনাই নদীতে গোসলে যায়। অনেকক্ষণ তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোনায় নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২