ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার জানিয়ারচর হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জানিয়ারচর হাওরে মাছ ধরতে যান ছয় জেলে। তারা মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলে মানিক মিয়া ও নিয়া শাহ মারা যান। এসময় আহত হন আরও একজন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বজ্রপাতে মৃত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

আপডেট সময় ১২:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২