ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পদ্মা সেতুর টোল প্লাজায় শরিয়তপুর প্রাচীন মূর্তিসহ আটক ভারতফেরত বাসযাত্রী

শরিয়তপুর প্রতিনিধি :পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা থেকে প্রাচীন মূর্তিসহ জসিম উদ্দিন (৫৫) নামে এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে শত বছরের পুরোনো মূল্যবান ৩টি সিংহের মূর্তি, কারুকাজ করা ১টি কলস ও বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দুটি ভিডিও ক্যামেরাও উদ্ধার করা হয়।

আটক জসিম উদ্দিনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে। তিনি ওই প্রাচীন মূর্তি নিয়ে কলকাতা থেকে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জুন) রাত দেড়টার ১টায় ভারতের কলকাতা থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস থেকে এসব মালামাল উদ্ধার করে পদ্মা সেতু দক্ষিণ থানার টহলরত পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জসিম উদ্দিনের পাসপোর্ট ও ভিসায় ঠিকানা রয়েছে ভোলার চরফ্যাশন। অবৈধভাবে প্রাচীন স্থাপত্য ও মূর্তি পাচারের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে। বিষয়টির তদন্তকাজ শুরু করেছে পুলিশ।

শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি বাসে অভিযান চালানো হয়। বাসের যাত্রী জসিম উদ্দিনের কাছ থেকে শত বছরের পুরোনো অনেক মূল্যবান তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুটি ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয়। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, অবৈধভাবে আনা এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। মূর্তিগুলো কষ্টিপাথরের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর পরীক্ষা শেষেই মূর্তিগুলো সম্পর্কে পরিষ্কারভাবে জানা যাবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পদ্মা সেতুর টোল প্লাজায় শরিয়তপুর প্রাচীন মূর্তিসহ আটক ভারতফেরত বাসযাত্রী

আপডেট সময় ১২:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২