ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ট্রাক চাপায় ৪ শিক্ষক সহ নিহত ৫

স্বজন হারানোর কান্নায় ভারী বাবলা তলা

 স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁয় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে চারজনই  মাদ্রাসা ও  বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত  নওগাঁ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান   এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই চার শিক্ষক সবাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।  তারা হলেন নিয়ামতপুর উপজেলার পানিহারা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার বাদ নেহেন্দা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন (৪৭), বেলকাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নিয়ামতপুরের বিজলী গ্রামের বাসিন্দা মকবুল হোসেন (৫৮), উপজেলার গুজিশহর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভাদরণ্ড গ্রামের বাসিন্দা জান্নাতুন (৩৫) এবং উপজেলার রামকুড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. লেলিন (২৬)। তাঁরা একটি প্রশিক্ষণে অংশ নিতে নিয়ামতপুর থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। নিহত অপরজন হলেন নিয়ামতপুরের ডাঙ্গাপাড়া গ্রামের অটোরিকশাচালক সেলিম (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ামতপুর থেকে নওগাঁ শহরের দিকে আসছিল। ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল।নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটির সঙ্গে প্রথমে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পেছন থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ট্রাক চাপায় ৪ শিক্ষক সহ নিহত ৫

আপডেট সময় ১২:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২