ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় সানোয়ার হোসেন (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (২২ জুন) সকালে উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

সানোয়ার হোসেন উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই পূর্বপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় ওই যুবক অটোরিকশা নিয়ে রেললাইন পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশাচালক সানোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

উপজেলার বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শফিক মিয়া জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

তবে উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সেতু বলেন, জানাজা শেষে মরদেহ মেদিয়াশুলাই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আপডেট সময় ০৬:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২