ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় রাতে চলন্ত বাসে আগুন,যেভাবে বাঁচলেন ২০ যাত্রী

বগুড়া প্রতিনিধি :বগুড়ায় এসির শর্টসার্কিট থেকে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাটি। মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই সময় নাবিল পরিবহনের বাসটিতে থাকা ২০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নাবিল পরিবহনের একটি এসি স্ক্যানিয়া বাস মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল। বগুড়ার মোকামতলা বন্দর এলাকায় পৌঁছালে বাসটির এসিতে শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। এসময় যাত্রীরা প্রাণে বাঁচতে বাসের জানালার গ্লাস ভেঙে বের হন। ওই সময় বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে ভস্মীভূত হওয়া বাসটিতে থাকা জামিরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, দিনাজপুর থেকে নাবিল পরিবহনের স্ক্যানিয়া ওই বাসটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। মোকামতলায় পৌঁছানোর পরপরই বাসে থাকা একটি এসির বিস্ফোরণ ঘটে। এতে বাসে আগুন ধরে যায়। আমরা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত থেকে নেমে পড়ি। কেউ কেউ বাসের জানালা ভেঙে বের হয়ে আসেন।

তিনি আরও বলেন, বাসটি ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, রাত সাড়ে ১২টার দিকে হটাৎ মোকামতলা বন্দর এলাকায় জ্বলন্ত বাসটি থামে। এসময় আমরা কয়েকজন ছুটে এসে দেখি যাত্রীরা কেউ দরজা দিয়ে, কেউবা প্রাণে বাঁচতে জানালা ভেঙে বের হচ্ছেন।

মোকামতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় রাতে চলন্ত বাসে আগুন,যেভাবে বাঁচলেন ২০ যাত্রী

আপডেট সময় ০৪:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২