ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সবাই কে দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী’র

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

স্টাফ রিপোর্টার, ঢাকাঃ   প্রথম ও দ্বিতীয় ডোজ করোনা টিকা নেওয়ার পর যারা এখনও বুস্টার ডোজ নেননি, তাদের দ্রুতই বুস্টার নিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে এক সভা শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে করোনা কিছুটা হলেও বাড়তি, আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান জানাব, যারা এখনো নেননি শিগগিরই বুস্টার নিয়ে নিন।’

বুস্টার নেওয়ার অনীহা বিষয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে।

মানুষকে অবহিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, টিকা নেওয়ার সুবিধা-অসুবিধাগুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সবাই কে দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী’র

আপডেট সময় ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২