ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শিশুকে ধর্ষণচেষ্টার, ইউপি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল হান্নান (৩৬) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ জুন) রাত ৯টার দিকে সুন্দরপুর ইউনিয়নের কালিনগর ছাবানিয়ায় বাজার থেকে তাকে আটক করা হয়। হান্নান সুন্দরপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতোই দুপুরে বাড়িতে খাবার খেয়ে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল।

দুপুর পৌনে ২টার দিকে বাড়ি থেকে যাওয়ার পথে, বারিকের মোড় এলাকায় মেম্বার (অভিযুক্ত আব্দুল হান্নান) মেয়ের সাইকেল নিয়ে তার বাড়ির দিকে যান। পরে সাইকেল নেওয়ায় মেম্বারের সঙ্গে চলে যায় তার মেয়ে। এক পর্যায়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন মেম্বার।

শিশুর মা আরও জানান, তার মেয়েকে ২৫ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন মেম্বার। বিকেলে স্কুল থেকে ফিরে ঘটনাটি পরিবারকে জানায় সে। এরপর বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হলে ওই ইউপি সদস্যকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আটকের বিষয়টি নিশিত করেছেন।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরই ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। রাতেই শিশুর পরিবার থানায় ধর্ষণচেষ্টার বিষয়ে মামলা করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শিশুকে ধর্ষণচেষ্টার, ইউপি সদস্য আটক

আপডেট সময় ০১:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২