ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাস চাপায় মোটরসাইকেল ও ভ্যানের নিহত ২, আহত ১২

খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের ওপর উঠে যায় একটি যাত্রীবাহী বাস। এ সময় তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এতে দুজন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উজেলার বাসিন্দা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আলী ওসমান (৩২) ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা দিন মজুর আব্দুল খালেক (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে তালা থেকে মোটরসাইকেলযোগে খুলনার দিকে আসছিলেন আলী ওসমান। পথে একটি ভ্যানকে ওভারটেক করছিলেন তিনি।

এ সময় খুলনা থেকে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের ওপর উঠিয়ে দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন বাসের ১২ যাত্রী। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাস চাপায় মোটরসাইকেল ও ভ্যানের নিহত ২, আহত ১২

আপডেট সময় ১১:৩৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২