ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গুটি আম ১৫ পর নওগাঁর আম আসছে ২৫ মে

চলতি মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে যে পাকা আম বাজারে আসবে, তা সবই গুটি জাতের। এরপর আসবে গোপালভোগ। মে মাসের শেষ দিকে এ জাতের আম পাওয়া যাবে।

স্টাফ রিপোর্টার :  বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে পাকবে আম। প্রথমে পাকবে গুটি আম, যা বাজারে আসতে পারে মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে। তবে জাতের আম পাকতে আরও সময় লাগবে। জাতের আমের মধ্যে সবার আগে পাকে গোপালভোগ। সুস্বাদু এ আম চলতি মাসের শেষ দিকে বাজারে আসবে। এরপর বাজারে আসবে ক্ষীরসাপাত আম, যা অঞ্চলভেদে হিমসাগর নামেও পরিচিত। তবে  নওগাঁ জেলা প্রশাসন ২৫ মের পর জাতের আম নামানোর ঘোষনা দিয়েছে । 

অন্যদিকে রাজশাহীর  কোন আম কোন সময়ে গাছ থেকে নামানো যাবে, তা সুনির্দিষ্টভাবে জানা যাবে বৃহস্পতিবার (১২ মে)।  ওইদিন রাজশাহী জেলা প্রশাসন চলতি মৌসুমে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ করবে। অর্থাৎ কোন আম কোন তারিখে গাছ থেকে পাড়া শুরু করা যাবে, তা ঠিক করে দেওয়া হবে।

প্রতি বছর রাজশাহী জেলা প্রশাসন আমচাষি, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এ ‘ম্যাংগো ক্যালেন্ডার’ নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। যারা পুরিপুষ্ট আম খেতে অপেক্ষায় রয়েছেন, তাদের ম্যাংগো ক্যালেন্ডার অনুসরণ করে আম কিনতে অনুরোধ জানিয়ে থাকে প্রশাসন।

আমচাষিরা জানিয়েছেন, জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে আম পাকবে। তবে সেটি গুটি আম। চলতি মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে যে পাকা আম বাজারে আসবে, তা সবই গুটি জাতের। এরপর আসবে গোপালভোগ। মে মাসের শেষ দিকে এ জাতের আম পাওয়া যাবে।

এছাড়া সম্ভাব্য তারিখ হিসেবে জুনের শুরুতে ক্ষীরসাপাত ও লক্ষ্মণভোগ আম বাজারে আসবে। জুনের দ্বিতীয় সপ্তাহে বাজারে মিলবে সুস্বাদু ল্যাংড়া জাতের আম। সবশেষে বাজারে পাওয়া ফজলি আম। জুনের তৃতীয় সপ্তাহ থেকে ফজলি আম পাড়া শুরু হতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গুটি আম ১৫ পর নওগাঁর আম আসছে ২৫ মে

আপডেট সময় ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২