ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

পোরশা প্রতিনিধিঃ   নওগাঁর পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক।

এ সময় নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নিতপুর ইউনিয়নে ১০, ১১, ১২ মে তিনটি কেন্দ্রে, তেতুলিয়া ইউনিয়নে, ১৩, ১৪, ১৫ মে তিনটি কেন্দ্রে, ছাওড় ইউনিয়নে ১৬, ১৭, ১৮ মে তিনটি কেন্দ্রে, গাঙ্গুরিয়া ইউনিয়নে ১৯, ২০, ২১ মে চারটি কেন্দ্রে, ঘাটনগর ইউনিয়নে ২২, ২৩, ২৪ মে তিনটি কেন্দ্রে ও মশিদপুর ইউনিয়নে ২৫, ২৬, ২৭ মে তিনটি নির্ধারিত কেন্দ্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

আপডেট সময় ০৬:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২