ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ইউক্রেন যুদ্ধে ২৩ হাজারের বেশি রুশ সেনা নিহত দাবি জেলেনস্কি

আন্তর্জাতিক ডেক্স : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে অনর্থক আক্রমণ করে রাশিয়া নিজেদের ২৩ হাজারের বেশি সেনা সদস্যকে হারিয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি এক ভিডিওতে জেলেনস্কি বলেন, রাশিয়ার এক হাজারের বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন। এছাড়া দেশটির দুইশ প্লেন এবং প্রায় আড়াই হাজার সামরিক যান এই সংঘাতে ধ্বংস হয়েছে।

তিনি বলেন, সামনের দিনগুলোতে আরও কয়েক হাজার রুশ সেনা প্রাণ হারাবেন এবং আরও কয়েক হাজার সেনা সদস্য আহত হবেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।

এদিকে ইউক্রেনের লভিভ শহরে আকস্মিক সফর করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি সেখানকার একটি রেল স্টেশনে গিয়ে বাস্তুহারা লোকজনের সঙ্গে সাক্ষাত করেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী।

জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, গত দুমাসের যুদ্ধ-সংঘাতে ইউক্রেনে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এক কোটি ২৭ লাখ মানুষ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ইউক্রেন যুদ্ধে ২৩ হাজারের বেশি রুশ সেনা নিহত দাবি জেলেনস্কি

আপডেট সময় ১১:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২